গর্ভাবস্থার প্রথম আল্ট্রাসাউন্ড: কখন করবেন, কী কী দেখা হয়?
First Trimester Pregnancy Ultrasound — When, Why and What Is Checked
গর্ভধারণ নিশ্চিত হওয়ার পর প্রথম ত্রৈমাসিকের (প্রথম ১২–১৩ সপ্তাহ) আল্ট্রাসাউন্ড অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ের স্ক্যান থেকেই গর্ভকাল ও প্রসবের সম্ভাব্য তারিখ সবচেয়ে নির্ভুলভাবে জানা যায়।
কখন করবেন?
- ৬–৯ সপ্তাহ: গর্ভ জরায়ুর ভেতরে আছে কিনা, বাচ্চার সংখ্যা কত এবং হার্টবিট আছে কিনা দেখার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। এই সময়ে অনেক ক্ষেত্রে ট্রান্সভ্যাজাইনাল স্ক্যান বেশি স্পষ্ট ছবি দেয়।
- ১১ সপ্তাহ থেকে ১৩ সপ্তাহ ৬ দিন: NT স্ক্যান (Nuchal Translucency) — বাচ্চার ঘাড়ের পেছনের পানির পুরুত্ব মাপা হয়।
এই স্ক্যানে কী কী দেখা হয়?
- গর্ভথলি (gestational sac) জরায়ুর ভেতরে আছে কিনা — জরায়ুর বাইরে (ectopic pregnancy) গর্ভ হলে এটি দ্রুত ধরা পড়ে।
- ইয়োক্ক স্যাক ও ভ্রূণ, এবং হার্টবিট (সাধারণত ৬–৭ সপ্তাহের মধ্যে দেখা যায়)।
- CRL (Crown-Rump Length) মেপে গর্ভকাল ও EDD নির্ধারণ।
- একটি না একাধিক বাচ্চা — যমজ হলে প্লাসেন্টা ও পর্দার ধরন।
- জরায়ু ও ডিম্বাশয়ে সিস্ট বা ফাইব্রয়েড আছে কিনা।
- NT স্ক্যানে ঘাড়ের পানি, নাকের হাড় ও আরও কিছু মাপ — এগুলো রক্তপরীক্ষার সাথে মিলিয়ে ক্রোমোজোমজনিত সমস্যার ঝুঁকি আন্দাজ করতে সাহায্য করে। এটি রোগ নির্ণয় নয়, ঝুঁকির হিসাব।
প্রথম স্ক্যানে হার্টবিট না পেলে?
খুব আগে স্ক্যান করলে বা গর্ভকাল হিসাবের চেয়ে কম হলে হার্টবিট নাও দেখা যেতে পারে। তাই চিকিৎসক সাধারণত ১–২ সপ্তাহ পর আবার স্ক্যান করতে বলেন। বাচ্চার হার্টবিট সম্পর্কে বিস্তারিত →
প্রশ্নোত্তর
প্রথম আল্ট্রাসাউন্ড কত সপ্তাহে করা ভালো?
সাধারণত ৬ থেকে ৯ সপ্তাহের মধ্যে প্রথম স্ক্যান করা ভালো। এরপর ১১ থেকে ১৩ সপ্তাহ ৬ দিনের মধ্যে NT স্ক্যান করা হয়। তবে রক্তপাত বা ব্যথা থাকলে চিকিৎসকের পরামর্শে আরও আগে করতে হতে পারে।
When should the first ultrasound be done?
Most women have a first scan between 6 and 9 weeks to confirm the pregnancy and heartbeat, and an NT scan between 11 weeks and 13 weeks 6 days. Earlier scans are done if there is pain or bleeding.
In English
The first trimester ultrasound confirms that the pregnancy is inside the uterus, shows the number of babies and the heartbeat (usually visible by 6–7 weeks), and uses the crown-rump length (CRL) to give the most accurate due date. Between 11 weeks and 13 weeks 6 days, the nuchal translucency (NT) scan measures fluid behind the baby's neck as part of a risk estimate for chromosomal conditions. Severe one-sided pain or heavy bleeding needs urgent hospital care.
নিজের রিপোর্ট নিয়ে সরাসরি কথা বলতে চান?
রিপোর্ট আপলোড করুন, বিকাশে ফি দিন, ভিডিও কলে ডাঃ ফাতেমা আকবরের সাথে কথা বলুন। ফরিদপুরে সরাসরি আল্ট্রাসাউন্ডও করা হয়।
অনলাইনে সময় নিন →এই লেখাটি সাধারণ তথ্যের জন্য; এটি ব্যক্তিগত চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। আপনার রিপোর্ট ও অবস্থা অনুযায়ী সিদ্ধান্তের জন্য চিকিৎসকের পরামর্শ নিন।