হোম › আর্টিকেল › নিরাপত্তা

গর্ভাবস্থায় আল্ট্রাসাউন্ড কি বাচ্চার ক্ষতি করে? নিরাপদ কিনা জানুন

Is Ultrasound Safe in Pregnancy?

Is Ultrasound Safe in Pregnancy?

অনেক মা জানতে চান, বারবার আল্ট্রাসাউন্ড করলে কি বাচ্চার ক্ষতি হতে পারে। সংক্ষেপে উত্তর: চিকিৎসার প্রয়োজনে, প্রশিক্ষিত ব্যক্তির করা আল্ট্রাসাউন্ড গর্ভাবস্থায় নিরাপদ বলে বিবেচিত।

আল্ট্রাসাউন্ডে কি রেডিয়েশন আছে?

না। আল্ট্রাসাউন্ড শব্দতরঙ্গ ব্যবহার করে ছবি তোলে — এক্স-রে বা সিটি স্ক্যানের মতো আয়নাইজিং রেডিয়েশন এতে নেই। এটি ঠিক সেই কারণেই গর্ভাবস্থার প্রধান পরীক্ষা হিসেবে ব্যবহৃত হয়।

কতবার করা যায়?

নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। সাধারণ গর্ভাবস্থায় সাধারণত প্রথম ত্রৈমাসিকে একটি, ১৮–২২ সপ্তাহে একটি এবং শেষ দিকে প্রয়োজন হলে আরেকটি করা হয়। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, যমজ গর্ভ, বাচ্চার বৃদ্ধি কম বা অন্য জটিলতা থাকলে বেশিবার দরকার হতে পারে। মূলনীতি হলো প্রয়োজন থাকলে করা, কিন্তু অকারণে বারবার না করা।

সতর্কতা

কখন আল্ট্রাসাউন্ড বেশি জরুরি?

রক্তপাত, তীব্র ব্যথা, বাচ্চার নড়াচড়া কমে যাওয়া বা পানি ভাঙার মতো লক্ষণ থাকলে আল্ট্রাসাউন্ড দেরি না করে করানো উচিত — এখানে স্ক্যান না করার ঝুঁকিই বেশি।

রিপোর্ট বুঝতে চাইলে পড়ুন: গর্ভাবস্থার আল্ট্রাসাউন্ড রিপোর্ট কীভাবে পড়বেন →

প্রশ্নোত্তর

আল্ট্রাসাউন্ডে কি রেডিয়েশন থাকে?

না। আল্ট্রাসাউন্ড শব্দতরঙ্গ ব্যবহার করে, এক্স-রের মতো আয়নাইজিং রেডিয়েশন নয়। চিকিৎসার প্রয়োজনে প্রশিক্ষিত ব্যক্তির করা স্ক্যান গর্ভাবস্থায় নিরাপদ বলে বিবেচিত।

How many ultrasounds are safe in pregnancy?

There is no fixed limit. Scans done for medical reasons are considered safe; the aim is to avoid unnecessary or very prolonged scans. Women with complications may need more scans than others.

In English

Ultrasound uses sound waves, not ionising radiation like X-rays or CT scans. When performed for medical reasons by trained personnel, it is considered safe in pregnancy. There is no fixed number of scans, but the principle is to scan when there is a reason and to avoid unnecessary or prolonged scanning, especially for entertainment. Doppler scans use more energy and are reserved for medical indications, particularly in the first trimester.

নিজের রিপোর্ট নিয়ে সরাসরি কথা বলতে চান?

রিপোর্ট আপলোড করুন, বিকাশে ফি দিন, ভিডিও কলে ডাঃ ফাতেমা আকবরের সাথে কথা বলুন। ফরিদপুরে সরাসরি আল্ট্রাসাউন্ডও করা হয়।

অনলাইনে সময় নিন →

এই লেখাটি সাধারণ তথ্যের জন্য; এটি ব্যক্তিগত চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। আপনার রিপোর্ট ও অবস্থা অনুযায়ী সিদ্ধান্তের জন্য চিকিৎসকের পরামর্শ নিন।