আল্ট্রাসাউন্ডের আগে কী করবেন? পানি পান, খালি পেট ও প্রস্তুতি
How to Prepare for an Ultrasound — Full Bladder, Fasting and Tips
আল্ট্রাসাউন্ডের প্রস্তুতি স্ক্যানের ধরন অনুযায়ী আলাদা হয়। ভুল প্রস্তুতির কারণে ছবি অস্পষ্ট হলে আবার আসতে হতে পারে। নিচে সাধারণ নিয়মগুলো দেওয়া হলো; আপনার সেন্টার বা চিকিৎসক যা বলেছেন, সেটিই সবার আগে মানবেন।
তলপেট বা পেলভিক স্ক্যান (জরায়ু, ডিম্বাশয়, প্রথম দিকের গর্ভ, KUB)
- মূত্রথলি ভরা থাকা দরকার। সাধারণত স্ক্যানের ১ ঘণ্টা আগে ৪–৫ গ্লাস পানি পান করে, প্রস্রাব না করে যেতে বলা হয়।
- ভরা মূত্রথলি জরায়ু ও ডিম্বাশয়কে পরিষ্কারভাবে দেখতে সাহায্য করে।
- প্রস্রাবের চাপ অসহ্য হলে সেন্টারের কর্মীকে জানান; প্রয়োজনে কিছুটা প্রস্রাব করে আসতে বলা হতে পারে।
গর্ভাবস্থার পরের দিকের স্ক্যান
গর্ভকাল বাড়লে অনেক সময় ভরা মূত্রথলির প্রয়োজন হয় না। তবুও সব সেন্টারের নিয়ম এক নয়, তাই বুকিংয়ের সময় জেনে নিন। ২০ সপ্তাহের স্ক্যানের বিস্তারিত →
ওপরের পেট (লিভার, পিত্তথলি, অগ্ন্যাশয়)
- সাধারণত স্ক্যানের ৬–৮ ঘণ্টা আগে থেকে খালি পেটে থাকতে বলা হয়, যাতে পিত্তথলি ভালোভাবে দেখা যায়।
- অল্প পানি পান করা যায়; ডায়াবেটিস বা নিয়মিত ওষুধ থাকলে চিকিৎসকের কাছ থেকে জেনে নিন।
সাথে কী নেবেন?
- চিকিৎসকের রেফারেন্স বা প্রেসক্রিপশন
- আগের আল্ট্রাসাউন্ড, রক্তপরীক্ষা ও অন্যান্য রিপোর্ট — তুলনা করার জন্য খুব দরকারি
- শেষ মাসিকের তারিখ (LMP) — গর্ভকাল মেলাতে
কী পরবেন?
ঢিলেঢালা, দুই অংশের পোশাক পরলে সুবিধা, কারণ তলপেট খুলতে হয়।
প্রশ্নোত্তর
আল্ট্রাসাউন্ডের আগে কতটুকু পানি খেতে হয়?
তলপেটের স্ক্যানের ক্ষেত্রে সাধারণত স্ক্যানের ১ ঘণ্টা আগে ৪–৫ গ্লাস পানি খেয়ে প্রস্রাব না করে যেতে বলা হয়। তবে সব স্ক্যানে এটি লাগে না, তাই আপনার সেন্টারের নির্দেশনা জেনে নিন।
Do I need to fast for an abdominal ultrasound?
For scans of the liver, gallbladder and pancreas you are usually asked to fast for 6 to 8 hours. For pelvic scans you instead need a full bladder. Follow your clinic's instructions.
In English
Preparation depends on the type of scan. For pelvic scans (uterus, ovaries, early pregnancy) a full bladder is usually needed: drink about 4–5 glasses of water an hour before and avoid passing urine. For upper-abdomen scans (liver, gallbladder, pancreas) fasting for 6–8 hours is usually advised. Bring previous reports, your referral and your last menstrual date, wear loose two-piece clothing, and always follow your own clinic's instructions first.
নিজের রিপোর্ট নিয়ে সরাসরি কথা বলতে চান?
রিপোর্ট আপলোড করুন, বিকাশে ফি দিন, ভিডিও কলে ডাঃ ফাতেমা আকবরের সাথে কথা বলুন। ফরিদপুরে সরাসরি আল্ট্রাসাউন্ডও করা হয়।
অনলাইনে সময় নিন →এই লেখাটি সাধারণ তথ্যের জন্য; এটি ব্যক্তিগত চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। আপনার রিপোর্ট ও অবস্থা অনুযায়ী সিদ্ধান্তের জন্য চিকিৎসকের পরামর্শ নিন।